1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সেনেরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৭ Time View

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সেনেরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রাম, ১৫ জুলাই: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের সেনেরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কুড়িগ্রামের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ ফিরোজ ইফতেখার এবং সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, জেলা শাখা, কুড়িগ্রামের আহ্বায়ক হোসাইন আহমেদ (হিজল), সদস্য সচিব মো. এমারুল হক (টুটুল) ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিনহাজুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কেবল পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান এবং সবুজ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :