
কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের দুর্ভোগে সংবাদ
সম্মেলন
মো. কামরুজ্জামান কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে গত ১৩ জুলাই কুমিল্লা সরকারী মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার মধ্যে পরীক্ষার্থীদের দুর্ভোগের ফলে সৃষ্ট বিরম্ভনাসহ পানিতে জলমগ্ন হওয়া এক পরীক্ষার্থীর ঘটনা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে বোর্ড কর্তৃপক্ষ সাময়িক ভাবে কেন্দ্র পরিবর্তন করে কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে কেন্দ্র পরিবর্তনের ঘোষনার পরও গতকাল শিক্ষার্থীরা বোর্ড অফিস প্রাঙ্গনে ব্যাপক বিক্ষোভ করেছে।
এদিকে বোর্ড কর্তৃপক্ষ গতকাল রাত সাড়ে ৮ টায় বোর্ড অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: আহসান পারভেজ এসময় লিখিত বক্তব্যে জানান, জলাবদ্ধতার বিষয়টি ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনকে জানালে মহিলা কলেজে দুটি গাড়ি, সৌকা ও ভ্যান গাড়ি যোগে পরীক্ষার্থীদেও পৌঁছানোর ব্যবস্থা, শিক্ষা বোর্ডেও পিক আপ ভ্যান ব্যবহার করে শিক্ষার্থীদের। পারাপারের ব্যবস্থা, শিক্ষা বোর্ডের ৪ জন কর্মকর্তা কেন্দ্রে থেকে সামগ্রিক কার্যক্রম তদারকি, সহযোগীতা ও প্রয়োজনীয় নির্দেশনা, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিলম্বে কেন্দ্রে আসা ও সময় ক্ষতিগ্রন্থ পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় প্রদান সহ পরবর্তীতে পরীক্ষার্থীদেও সামগ্রিক অসুবিধা বিবেচনা ক েশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সরকারী মহিলা কঔেৎ কেন্দ্রের পরীক্ষার্থীদে চলমান পরীক্ষার রুটিন অনুযায়ী পরবর্তী পরীক্ষাসমূহ ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা এবং পরীক্ষার্থীদে তাৎক্ষনিক পরিবর্তিত পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবহিত কওে নোটিশ দেওয়া হয়েছে। এসময় অতিবৃষ্টির জন্য শিক্ষার্থীদে সাময়িক দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। একইভাবে ভবিষ্যতে এ ধরনের সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অধিকতর সতর্ক থাকবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।
মো:কামরুজ্জামান। কুমিল্লা জেলা প্রতিনিধি। 01864174501 তারিখ.। 15/07/2026
© All rights reserved © 2025
Leave a Reply