
গাইবান্ধার ফুলছড়ি থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন—ফুলছড়ি উপজেলার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোলদহ গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ আলমগীর হোসেন (৩৮) ও মোঃ আনিসুর রহমান।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফুলছড়ি থানাধীন ঘোলদহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘোলদহ গ্রামস্থ মোঃ আনিসুর রহমানের বসতবাড়ি সংলগ্ন ঢালাই রাস্তার ওপর মাদক কেনাবেচার সময় হাতেনাতে ওই দুই ভাইকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে আলমগীর হোসেনের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং আনিসুর রহমানের হাতে থাকা ব্যাগ থেকে আরও ৫০ পিসসহ সর্বমোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১০, তারিখ- ১৫/০৭/২০২৬)।
পুলিশের এই সফল অভিযানের ফলে ওই এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
© All rights reserved © 2025
Leave a Reply