
——————-হরিদাস কান্ড—————-
পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভের ডাক! কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী!
গাইবান্ধা প্রতিনিধি:–
আগামীকাল ১৭ জুলাই শুক্রবার বাদ জুম্মা পলাশবাড়ীতে রামমুর্তি অপসারন ও গ্রেফতারকৃত
হরিদাসের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সচেনত নাগরিক ফোরাম।
যে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ টাকা হুন্ডি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে ১২ জুলাই রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সিআইডির দায়ের করা একটি মানিলন্ডারিং মামলায় (মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারা) তাকে আসামি করা হয়েছে।
সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হরিদাসের পাঁচটি ব্যাংক হিসাব ও চারটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব বিশ্লেষণ করে প্রায় ৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৪৫১ টাকা জমা এবং সমপরিমাণ অর্থ উত্তোলনের অস্বাভাবিক তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ‘মো. সুজন’ নামক এক ব্যক্তির মাধ্যমে কেবল ২০২৫ সালেই প্রায় ২ কোটি ২২ লাখ টাকা জমা হয়েছে, যা প্রাথমিকভাবে হুন্ডির অর্থ বলে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা।
সিআইডির দাবি, হরিদাস ব্যবসার আড়ালে সংঘবদ্ধভাবে দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং হুন্ডি কার্যক্রম পরিচালনা করতেন। এই অপরাধলব্ধ অর্থ দিয়ে তিনি নামে-বেনামে বিপুল স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। যদিও গ্রেফতারের পর হরিদাসের পরিবার তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছে। বর্তমানে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিআইডির কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
দীর্ঘদিন ধরে এলাকায় নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এই হরিদাস। এর আগে ২০২২ সালের ৮ নভেম্বর সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি-বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার দায়ে র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। ওই মামলা থেকে জামিনে বেরিয়ে তিনি কৌশলে পালিয়ে যান। পরবর্তী সময়ে তিনি ধর্ম পরিবর্তন করে ‘তাওহীদ ইসলাম’ নাম ধারণ করেন এবং সুমি ইসলাম নামে একজনকে বিয়ে করে নতুন পরিচয়ে প্রতারণার জাল বিস্তার করেন।
গ্রেফতারের পরে তাকে আদালতে নেয়া হলে দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসা বাদের জন্য ৪ দিনের রিমান্ড মন্জুর করেন।
গত কয়েক মাস ধরে পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে আলোচনায় আসে হরিদাস চন্দ্র তরনী দাস।
এদিকে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, বিশ্বের বৃহত্তর রামমুর্তি নির্মানের অর্থের উৎস, সামপ্রদায়িক সম্প্রতি বিনষ্টের অভিযোগে হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতারের দাবি জানিয়ে দীর্ঘ দিন থেকে আন্দোলন সংগ্রাম স্মারক লিপি প্রদান করছে হেফাজতে ইসলাম,ইমাম ওলাম পরিষদসহ সচেতন নাগরিক ফোরাম এর নেতৃবৃন্দ।
© All rights reserved © 2025
Leave a Reply