1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মধুপুর মাদক ব্যবাসায়িদের হামলায় ২ যুবক আহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

মধুপুর মাদক ব্যবাসায়িদের হামলায় ২ যুবক আহত

আঃ আজিজ চৌধুরী
মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।

টাঙ্গাইলের মধুপুরে মাদক সেবিকে আটক করে পুলিশ সোপর্দ করার কারণে মাদক ব্যবসায়িরা হামলা করে দুই যুবককে গুরুতর আহত করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মধুপুর পৌর শহরের টেংরী গোরস্থান পাড়া এলাকায়।
আহতরা হলেন টেংরী গ্রামের মৃত সাধু ফকিরের ছেলে বাদশা ফকির (৫০) ও একই এলাকার হাতেম আলীর ছেলে রতন মিয়া(২২)।
স্থানীয় বাসিন্দারা জানান, মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের টেংরী গোরস্থান মোড়ের মৃত আমিনুল ইসলামের স্ত্রী মেরি, ছেলে শুভ, সৌরভ ও স্বাক্ষর সহ সকলেই মাদক ব্যবসা করে থাকেন। তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। গত বুধবার ১৫ জুলাই দুপুরে তাদের কাছে মাদক কিনতে আসা ধলপুর গ্রামের ফারুক আলম সরকার নামের এক যুবকরা মাদকসহ আটক করে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ক্ষুব্ধ হন টেংরী এলাকার মাদক ব্যবসায়িরা।
এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে টেংরী গোরস্থান মোড়ের মৃত আমিনুল ইসলামের স্ত্রী মেরি, বাচ্চু মিয়া ও তার বোন নাহার আক্রমণ করে। এ সময় তাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন বাদশা ফকির ও রতন মিয়া। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মধুপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন (মুসা) জানান, টেংরী গ্রামে মেরি ও তার সন্তানেরা নিয়মিত মাদক ব্যবসা পরিচালনা করছে। একাধিকবার তারা পুলিশের হাতে আটক হয়ে কারাভোগও করেছেন। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললেই তার উপর তারা চড়াও হয়ে থাকে।
স্থানীয় বাসিন্দা ও মধুপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আইনী পদক্ষেপের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলে জানিয়েছেন।
মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন বলেন, মধুপুরে মাদকের ভয়াল থাবায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মাদকমুক্ত নিরাপদ মধুপুর গড়ার জন্য এবং মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আপসহীনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় তিনি মাদক ব্যবসায়ি ও হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এব্যাপার মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নজরদারি বাড়াতে বলেছি। অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :