1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৌলতপুরে মা ও সন্তান হত্যার ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৫ Time View

দৌলতপুরে মা ও সন্তান হত্যার ঘটনায় ফাঁসির দাবিতে মানববন্ধন

 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী সালাম মিয়ার স্ত্রী ও সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউসুফের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি)র দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাচামারা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

সোমবার বাচামারা ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মা ও সন্তানকে নৃশংসভাবে হত্যার ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, এমন জঘন্য অপরাধের কঠোর বিচার হলে সমাজে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা কমিয়ে আনতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :