
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন গত ৭ জুন স্বাক্ষরিত এক পত্রে সাত সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সদস্য পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন, স্থানীয় ক্রীড়াবিদ মো. নুরন্নবী সরকার ও সদস্য সচিব ক্রীড়া সংগঠক মো. শহীদুজ্জামান শহীদ।
উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারায় ২(১৫) এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কমিটির অনুমোদন দিয়েছেন।
এই এডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহণ করবেন।
© All rights reserved © 2025
Leave a Reply