1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৪ Time View

মানিকগঞ্জে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃ*ত্যু

 

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি ভাটবাউর তাসনুভা ফিলিং স্টেশন ও পাম্পে কর্মচারী হিসেবে কাজ করতেন।

৯ ই জুন ২০২৬ ইং রোজ মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল হোসেন সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামের মুন্নু মিয়ার ছেলে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক পাঁচটার দিকে কর্মস্থল এলাকায় একটি আমগাছে উঠে ব্রাজিলের পতাকা টাঙাতে যান ফয়সাল। এ সময় গাছের পাশে থাকা ৩৩ কেভি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা বাদল হোসেন বলেন, “আমার ভাগনে ব্রাজিল দলের সমর্থক ছিল। আসন্ন বিশ্বকাপকে কেন্দ্র করে কর্মস্থলে পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।” তিনি ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন বলে জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বলেন, “ফুটবল দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :