1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৬ Time View

চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

মোঃ আরফাতুল ইসলাম সানি (স্টাফ রিপোর্টার)কক্সবাজার

কক্সবাজার জেলার চকরিয়া থানায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাননীয় পুলিশ সুপার, কক্সবাজার মহোদয়ের নির্দেশক্রমে পরিচালিত এ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার, চকরিয়া সার্কেল মহোদয়ের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, চকরিয়া থানার নেতৃত্বে গত ২৫ মে ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চকরিয়া পৌরসভার হালকাকারা ২ নম্বর ওয়ার্ডের চকরিয়া-বেতুয়া বাজার সড়কের আমান্যার চর ব্রিজ সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটি সিএনজিসহ ৫ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ১। আইয়ুব আলী (৪২)
২। ইব্রাহিম সোহেল (২৭)
৩। আবু হানিফ (২৯)
৪। সাইফুল ইসলাম (২০)
৫। নাজিম উদ্দিন (৪৮)

অভিযানকালে তাদের হেফাজত থেকে ১টি সিএনজি, ১টি কোড়াবাড়ি, ১টি লোহার খন্তি, ১টি ধারালো ছোরা, ১টি ধারালো দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল এবং পূর্বেও বিভিন্ন যানবাহনের যাত্রীদের টার্গেট করে ডাকাতি কার্যক্রম পরিচালনা করত।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা নং-৫৩, তারিখ ২৬/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, এলাকায় ডাকাতি প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি কক্সবাজার জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :