
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।
রবিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধার একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন বরগুনা জেলার বেতাগী থানার বুড়া মজুমদার (গানাবাড়ী) এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. ফরিদ হোসেন (৪৫)।
এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে একটি দল খোলাহাটী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় দাড়িয়াপুর-গাইবান্ধা সড়কে একটি নম্বরবিহীন সিএনজিকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা ফরিদ হোসেনের কোলের ওপর রাখা একটি নেভি-নীল রঙের ট্রাভেল ব্যাগ থেকে সাদা পলিথিন ও স্কচটেপে মোড়ানো ১ দশমিক ৫ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
পরে অধিদপ্তরের ডিজিটাল ওজন যন্ত্রে গাঁজার ওজন নিশ্চিত করে তা জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং রাসায়নিক পরীক্ষার জন্য ৫ গ্রাম গাঁজার নমুনা সংরক্ষণ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফরিদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গাইবান্ধা।
© All rights reserved © 2025
Leave a Reply