1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

১ আগস্ট সকালে ‘সিলেট সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন বলে জানা গেছে।

তবে যে স্থানে মিছিলটি হয়েছে দাবি করা হচ্ছে, বাস্তবে তার ভৌগোলিক অবস্থানের সাথে ভিডিওর কোনো মিল খুঁজে পাচ্ছে না পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলার একটি এলাকায় সংক্ষিপ্ত এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

পরবর্তীতে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত এবং সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করেন।

সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর থেকেই অনুসন্ধানে নেমেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ সকাল থেকেই তেমুখী ব্রিজ থেকে তেররখাই বাইপাস পর্যন্ত সমগ্র এলাকা নিবিড়ভাবে পরিদর্শন করেছে।

ওসি বলেন, “ভিডিওতে দেখানো রাস্তা ও আশপাশের অবকাঠামোর (যেমন—বাম পাশের বিশেষ সড়ক, পিলার, গাছ ও গর্তের পানি) সাথে আমাদের তেমুখী এলাকার ভৌগোলিক কাঠামোর মিল পাওয়া যাচ্ছে না।

স্থানটি নিয়ে অস্পষ্টতা থাকলেও বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যেই জড়িত দুই-তিনজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বগুড়া দই ঘরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ২,আগস্ট রবিবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার স্বনামধন্য বগুড়া দই ঘর হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২ আগস্ট) পরিচালিত মোবাইল কোর্টে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, হোটেলে মিষ্টির সঙ্গে পরিবেশনের জন্য ব্যবহৃত গ্রিল তৈরির উপকরণে ক্ষতিকর ও অস্বাস্থ্যকর উপাদান পাওয়া যায়, যা মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ উঠে। এছাড়া মিষ্টি সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হয়নি। এসব অনিয়মের প্রমাণের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। জানা গেছে, হোটেলটির মালিক মো. সৈয়দ আলী মণ্ডল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বাজার তদারকি ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে সকল ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি ও আইন মেনে চলার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

© All rights reserved © 2025

: :