
কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক প্রদান
জাহাঙ্গীর আলম সবুজঃ
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ-এর অমর সাহিত্যকর্ম ও সৃষ্টিসত্তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বিশ্ব কবি ও লেখক সংঘ-এর আয়োজনে এবং মাটির সুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ-এর সৌজন্যে রাজধানীর রামপুরা টেলিভিশনের পার্শ্ববর্তী নান্দনিক একটা হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ সাহিত্য পদক’ প্রদান অনুষ্ঠান।
দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, গবেষক, সম্পাদক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং পাশের দেশ ভারত থেকে আগত কবি-সাহিত্যিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আন্তর্জাতিক সাহিত্য মিলনমেলায় পরিণত। পদক প্রদান, সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল পুরো আয়োজন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ব কবি ও লেখক সংঘ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি,গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী সারোয়ার মাহিন এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাসচিব কবি মোহাম্মদ মোমেন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবিশিল্পী, সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক খান আসাদুজ্জামান পিটিএমএস।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন।
বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরোজ সোহেল, আসলাম সানী, এ. বি. এম. সোহেল রশিদ এবং আহমেদ ফরিদ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিতা বর্ধন, নন্দিতা ভট্টাচার্য, নাদিয়া আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল সবুজসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি, গীতিকার ও বাচিকশিল্পী উর্মী হোম রায়। সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বিকাশে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। জীবনানন্দের চেতনা ও বাংলা সাহিত্যের সৌন্দর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত অতিথিবৃন্দ।
© All rights reserved © 2025
Leave a Reply