1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

মিঠাপুকুরে জুলাইয়ের খুনিদের বিচার ও ৪ দফা দাবিতে জামায়াতের গণমিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

মিঠাপুকুরে জুলাইয়ের খুনিদের বিচার ও ৪ দফা দাবিতে জামায়াতের গণমিছিল

সাজেদুর রহমান রংপুর প্রতিনিধি

জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং সীমান্তে অবৈধ পুশইন বন্ধসহ চার দফা দাবিতে রংপুরের মিঠাপুকুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। মিঠাপুকুর ওভার ব্রিজের নিচ থেকে একটি বিশাল সমাবেশ শেষে গণমিছিলটি বের হয়ে মিঠাপুকুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য গোলাম রব্বানী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক,রংপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি হারুনুর রশিদ বেলাল, উপজেলা পেশাজীবী সভাপতি শাহ হাফিজুর রহমান ফকির, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম রব্বানী এমপি বলেন,চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য ও দুঃশাসনের বিরুদ্ধে এ দেশের মুক্তিকাম সেই জনতার চূড়ান্ত বিজয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো,জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের বিচার কাজ এখনো কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না।

প্রধান অতিথি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলার মাটিতে জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। অবিলম্বে জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে। একইসঙ্গে সীমান্তে সব ধরনের অবৈধ পুশইন ও দমন-পীড়ন বন্ধ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

 

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ফ্যাসিবাদের দোসর ও খুনিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সীমান্তে নির্যাতন ও অবৈধ পুশইন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব বেআইনিৎ কর্মকাণ্ড বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।এ সময় স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ জনতা উপস্থিত ছিলেন।মিছিল শেষে দেশ ও জাতির কল্যাণ এবং জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :