
দশমিনা উপজেলার কাটাখালী ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার।
মো: নুর নবী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসার অভিযোগে এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উত্তর কাটাখালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আব্দুল গফুর (৬১), পিতা: আব্দুল ছাত্তার, মাতা: মমিন নেছা এবং তার স্ত্রী মোসা. সুফিয়া (৫০), স্বামী: আব্দুল ছাত্তার হাওলাদার, পিতা: মৃত ছানেয়ার হোসেন, মাতা: মৃত আছিয়া বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টা ৩০ মিনিটে দশমিনা থানার এসআই আজাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উত্তর কাটাখালী এলাকায় তাদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
তারিখ,১/৮/২৬:
মোঃ নুর নবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
মোবাইল,01777042194
© All rights reserved © 2025
Leave a Reply