1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সিলেট-জাফলং রেললাইন নির্মাণ, রেল সচিবকে নিয়ে জাফলং সফরে মন্ত্রী আরিফুল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

সিলেট-জাফলং রেললাইন নির্মাণ, রেল সচিবকে নিয়ে জাফলং সফরে মন্ত্রী আরিফুল হক

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রেল সচিবকে নিয়ে সিলেটে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানম মন্ত্রী আরিফুল হক চৌধুরী৷

শনিবার দুপুরে ট্রেনে করে সিলেট আসনে তিনি। এরপর বাসে করে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনকে নিয়ে জাফলংয়ের পথে রওয়ানা দেন সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য।

পরিদর্শনকালে তারা জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর সম্ভাব্যতা যাছাই করবেন বলে জানা গেছে।

সম্প্রতি সিলেট জেলা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীকল্যান মন্ত্রী বলেন, সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাছাই করবেন। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে।

মন্ত্রী সেদিন আরও বলেছিলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে।

এছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।

এদিকে,ট্রেনে করে সিলেট আসার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন আরিফুল হক চৌধুরী৷

সকাল ১১টার দিকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্টেশনটি পরিদর্শন করা হয়।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

স্টেশন পরিদর্শনকালে মন্ত্রী সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় ভানুগাছ রেলওয়ে স্টেশনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান। মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, যাত্রাপথে রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের পর থেকে সিলেট পর্যন্ত সকল স্টেশন এবং রেললাইনের সমস্যা সরেজমিন পরিদর্শন করা হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :