1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে গাইবান্ধায়  জামায়াত ইসলামীর গণমিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৯ Time View

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবীতে গাইবান্ধায়  জামায়াত ইসলামীর গণমিছিল ও সমাবেশ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১ আগস্ট শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

গাইবান্ধা পৌর পার্ক শহীদ মিনার চত্বরে আয়োজিত গণমিছিলপূর্ব সমাবেশ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম এমপির সভাপতিত্বে ও জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব সৈয়দ রোকনুজ্জামান এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জননেতা মো. আব্দুল করিম এমপি।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ এমপি, গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জাতীয় সংসদ সদস্য আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু মাওলানা এমপি, সুন্দরগঞ্জ আসনের অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি মো. ফাহিম মন্ডল এবং জেলা সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত গাইবান্ধা পৌরসভা মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা ওলামা সভাপতি মাওলানা সাইদুর রহমান।

এ সমাবেশে বক্তারা জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, শহীদদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনগণের রায় দ্রুত বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

এছাড়া সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য ও গাইবান্ধা পৌর জামায়াতের আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম এবং জেলা শূরা সদস্য ও গাইবান্ধা সদর উপজেলা আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, সুন্দরগঞ্জ উপজেলা আমীর শহিদুল ইসলাম মন্জু, গোবিন্দগঞ্জ উপজেলা আমীর আবুল হোসেন, সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহীম হোসাইন, ফুলছড়ি উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম আকন্দসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :