
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তিকে। তিনি মৃত আব্দুল বারী আকন্দ ওরফে বাবলুর ছেলে। তার বর্তমান ঠিকানা সাঘাটা উপজেলার মামুদপুর গ্রামে এবং স্থায়ী ঠিকানা বসন্তের পাড়া গ্রামে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় সাঘাটা থানায় মামলা নং-২১ রুজু করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার (১ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশি প্রহরায় গাইবান্ধার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
সাঘাটা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved © 2025
Leave a Reply