সিলেটে ছাত্রলীগের ঝটিকা মিছিল, জায়গা মেলাতে পারছে না পুলিশ
মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ আগস্ট সকালে 'সিলেট সদর উপজেলা ছাত্রলীগ'-এর ব্যানারে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন বলে জানা গেছে।
তবে যে স্থানে মিছিলটি হয়েছে দাবি করা হচ্ছে, বাস্তবে তার ভৌগোলিক অবস্থানের সাথে ভিডিওর কোনো মিল খুঁজে পাচ্ছে না পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলার একটি এলাকায় সংক্ষিপ্ত এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
পরবর্তীতে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত এবং সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করেন।
সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নজরে আসার পর থেকেই অনুসন্ধানে নেমেছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, ভিডিওটি প্রকাশ্যে আসার পর পুলিশ সকাল থেকেই তেমুখী ব্রিজ থেকে তেররখাই বাইপাস পর্যন্ত সমগ্র এলাকা নিবিড়ভাবে পরিদর্শন করেছে।
ওসি বলেন, "ভিডিওতে দেখানো রাস্তা ও আশপাশের অবকাঠামোর (যেমন—বাম পাশের বিশেষ সড়ক, পিলার, গাছ ও গর্তের পানি) সাথে আমাদের তেমুখী এলাকার ভৌগোলিক কাঠামোর মিল পাওয়া যাচ্ছে না।
স্থানটি নিয়ে অস্পষ্টতা থাকলেও বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
তিনি আরও জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যেই জড়িত দুই-তিনজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক, মোঃ জিল্লুর রহমান,০১৮৫৯-৬৬৭৬০২,০১৭০৭-৫০১৪১৪নি,র্বাহী সম্পাদক, মোঃ আঃ রাজ্জাক সরকার, বার্তা সম্পাদক, মোঃ রতন মন্ডল
প্রধান কার্যালয়ঃ মিরপুর ১২ ঢাকা ১২১৬,mail: jillumia87@gmail.com
Copyright © 2026 দুর্নীতির তালাশ টিম. All rights reserved.