
অবৈধ দই ঘরের লাইসেন্স ও অনুমোদন সংক্রান্ত তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ।
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে একটি দই উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স ও ভোক্তা অধিদপ্তরের অনুমোদন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, বাংলা এডিশন গাইবান্ধা প্রতিনিধি ও গাইবান্ধা প্রতিদিনের ক্রাইম রিপোর্টার মো. লিমন মিয়া এবং বাংলা এডিশনের ক্যামেরাপার্সন সুলতান বিন জামাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। এ সময় তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ধাপেরহাট বন্দরের বাজার পাড়ায় অবস্থিত রবি দই ঘরের নিজস্ব কারখানায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় লাইসেন্স ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দই উৎপাদনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে পূর্বেও বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টাল এবং আইডিতে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, ২ আগস্ট ২০২৬ (রবিবার) উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার একটি দোকানে ওই প্রতিষ্ঠানের দই বিক্রির বিষয়ে তথ্য সংগ্রহ ও দোকানদারের সঙ্গে কথা বলার সময় রবি দই ঘরের স্বত্বাধিকারী রবি সাহার ছেলে পবিত্র সাহা সেখানে উপস্থিত হন। এ সময় তিনি সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দেখে নেওয়ার হুমকি ধামকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিকরা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
© All rights reserved © 2025
Leave a Reply