1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

পুলিশ সুপার, নওগাঁ এর কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদক আস্তানায় অভিযান: ১১ জন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২২ Time View

পুলিশ সুপার, নওগাঁ এর কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদক আস্তানায় অভিযান: ১১ জন আটক

মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
নওগাঁর মান্যবর পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পত্নীতলা থানা পুলিশ দুটি মাদক সেবনের আস্তানায় সফল অভিযান পরিচালনা করেছে। গত ১৯ জুন ২০২৬ এবং ২০ জুন ২০২৬ তারিখ রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায় হাতেনাতে ১১ (এগার) জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের পরবর্তীতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্ট) হাজির করা হলে, বিজ্ঞ বিচারক অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড (জরিমানা) প্রদান করেন।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অবস্থানকে স্থানীয় সাধারণ জনগণ সাধুবাদ জানিয়েছেন। পত্নীতলা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই ধরনের মাদকবিরোধী চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :