1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সাপাহারে দেশের বৃহত্তম আমের আড়ত পরিদর্শনে নওগাঁর এসপি: অস্থায়ী কন্ট্রোল রুম ও জাল টাকা শনাক্তকরণ বুথ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৩৫ Time View

সাপাহারে দেশের বৃহত্তম আমের আড়ত পরিদর্শনে নওগাঁর এসপি: অস্থায়ী কন্ট্রোল রুম ও জাল টাকা শনাক্তকরণ বুথ উদ্বোধন

মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
চলতি আম মৌসুমে দেশের অন্যতম বৃহত্তম আমের বাজার নওগাঁর সাপাহার উপজেলার আড়তগুলোতে ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় আজ ১৯ জুন (শুক্রবার) উপজেলার প্রধান আমের আড়তগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে আম বাজারে আসা দূর-দূরান্তের ব্যবসায়ী ও স্থানীয় চাষীদের লেনদেনে সার্বিক নিরাপত্তা দিতে একটি ‘অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম’ এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার। একই সাথে বাজারে বড় অঙ্কের আর্থিক লেনদেনে জালিয়াতি ও প্রতারণা এড়াতে বিশেষ ‘জাল টাকা শনাক্তকরণ বুথ’-এরও ব্যবস্থা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আড়তগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং বাজারে উপস্থিত আম চাষী, আড়তদার ও বিভিন্ন জেলা থেকে আসা পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “আমের মৌসুমে বাজারে যেকোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি, ওজনে কম দেওয়া বা ক্রেতা-বিক্রেতাদের হয়রানি রোধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিরাপদ, নির্বিঘ্ন ও প্রতারণামুক্ত বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যদের সার্বক্ষণিক মাঠে তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।” বাজারে সন্দেহভাজন কাউকে দেখলে বা যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক কন্ট্রোল রুমে যোগাযোগের আহ্বান জানান তিনি।
এদিকে ভরা মৌসুমে জেলা পুলিশের এমন জোরালো নিরাপত্তা জোরদার ও জাল টাকা শনাক্তকরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় আম ব্যবসায়ী ও আড়তদাররা। ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, কন্ট্রোল রুম ও জাল টাকা পরীক্ষা করার ব্যবস্থা করায় বড় অঙ্কের লেনদেনে তাদের মাঝে এখন আর কোনো আতঙ্ক নেই। পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপে তারা গভীর সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শ্যামলী রানী বর্মন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় আম আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :