
পাহাড়পুরে বিশ্ব ঐতিহ্যের নিরাপত্তায় পুলিশ সুপারের বিশেষ পরিদর্শন ও নির্দেশনা
মোঃ ওলিউল্লাহ্ রাজশাহী বিভাগীয় ব্যুরো চীফ:
নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার (সোমপুর মহাবিহার)-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ এবং পর্যটকদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শন করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ সকালে তিনি ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার পুরো বৌদ্ধ বিহার এলাকা ঘুরে দেখেন এবং দর্শনার্থীদের সাথে সরাসরি কথা বলেন। দেশের বিভিন্ন স্থান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত পর্যটকদের নিরাপত্তা এবং ঐতিহাসিক এই স্থানের পরিবেশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনেন তিনি।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পাহাড়পুর বৌদ্ধ বিহারের যথাযথ সংরক্ষণ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ জোর দেন। একই সাথে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি), পাহাড়পুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ট্যুরিস্ট পুলিশ এবং পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ানকে সমন্বিতভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অনুরোধ জানান।
সংশ্লিষ্টরা জানান, পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনার ফলে এ ঐতিহাসিক দর্শনীয় স্থানে পর্যটকদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং দর্শনার্থীরা একটি সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভ্রমণ করতে পারবেন।
© All rights reserved © 2025
Leave a Reply