1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

পঞ্চগড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ ৭ সদস্য আটক, জেলহাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪৯ Time View

পঞ্চগড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ ৭ সদস্য আটক, জেলহাজতে প্রেরণ
২০ জুন ২০২৬
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অভিযান চালিয়ে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ একটি চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে কিশোরগঞ্জ জেলার বাকপাড়া এলাকার চঞ্চল মিয়া (৩২) বৃহস্পতিবার জাল টাকাসহ ধরা পড়েন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঠাকুরগাঁও শহরের প্রাইম হোটেল ও নিউ হোটেল সালাম এন্টারপ্রাইজে অভিযান চালায়।
অভিযানে ৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকার জাল নোট এবং ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা আসল নগদ অর্থ উদ্ধার করা হয়। এ সময় জাল টাকা প্রস্তুত ও সরবরাহকারী চক্রের আরও কয়েকজন সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আরিফ হোসেন (৪০), এমরান শেখ (৪৮), শেখ নাছিম (২৮), সোহেল খাঁন (২৮), রুহুল আমিন (৫২) ও ইসমাইল হোসেন (৩২)।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, পঞ্চগড়ের নবাগত পুলিশ সুপার মো. আবু সাইমের পরামর্শক্রমে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে জাল টাকা প্রস্তুতকারী একটি বড় চক্রকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :