
রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৪০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ রাজিবুল ইসলাম রাজিব (সমগ্র ঢাকা)
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মিলন মিয়া/ আমিনুল ইসলামখ এর নেতৃত্বে রূপগঞ্জ থানার ০২টি চৌকস আভিযানিক দল গত ১৮/০৬/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.৩৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রূপগঞ্জ থানা এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১. মোঃ ছাইদুল (৩০), পিতা: মোঃ আঃ কাদির, মাতা: মোছাঃ ফুলমেহার, ঠিকানা: স্থায়ী: গ্রাম- জাঙ্গীর (দারকাব, ০৬ নং ওয়ার্ড, ইউপি- রূপগঞ্জ) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এবং ২. মোঃ রাজন মিয়া ( ২৭), পিতা: মোঃ নজরুল ইসলাম, মাতা: মোছাঃ নাজমা আক্তার, ঠিকানা: স্থায়ী: (মাঝিনা নদীর পাড়, ইউপি-রূপগঞ্জ) , উপজেলা/থানা- রূপগঞ্জ, জেলা -নারায়ণগঞ্জ’দের ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশ তথা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
© All rights reserved © 2025
Leave a Reply