1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 18, 2026, 7:17 am

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে ধাপেরহাটে জামায়াতে ইসলামীর প্রস্তুতি মিছিল এবং সমাবেশ

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2026
  • 20 Time View

১১ দলীয় জোটের লং মার্চ সফল করতে ধাপেরহাটে জামায়াতে ইসলামীর প্রস্তুতি মিছিল এবং সমাবেশ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর লং মার্চ সফল করার লক্ষ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রস্তুতি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। লং মার্চ সফল করতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে একটি প্রস্তুতি মিছিল বের করা হয়। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

প্রস্তুতি মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি গোলাম রব্বানী রতন

এ সময় ধাপেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি তৌফিকুর রহমান মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজন সরকার।

সমাবেশে বক্তারা ৭ দফা দাবি বাস্তবায়নে আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি