1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 18, 2026, 7:17 am

পলাশবাড়ীতে অবৈধ দোকানপাট সরাতে কঠোর নির্দেশ, সময় বেঁধে দিল প্রশাসন

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2026
  • 31 Time View

পলাশবাড়ীতে অবৈধ দোকানপাট সরাতে কঠোর নির্দেশ, সময় বেঁধে দিল প্রশাসন

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে অবৈধভাবে বসানো দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছে পৌর প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট না সরালে সেগুলো ভেঙে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এ নির্দেশনা দেন।
প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আগামীকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টার মধ্যে পলাশবাড়ী ফ্লাইওভারের নিচে, প্রেসক্লাব রোড, পিয়ারী স্কুলের সামনে এবং পোস্ট অফিসের সামনের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো সকল দোকানপাট সরিয়ে নিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে প্রশাসনের পক্ষ থেকে সেগুলো উচ্ছেদ ও ভেঙে দেওয়া হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান, এসআই জুয়েল, হারুন এবং পৌরসভার স্টাফ সজিবসহ সংশ্লিষ্টরা।
প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক ও সড়ক-ফুটপাত দখলমুক্ত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি