1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 17, 2026, 5:43 am

গোবিন্দগঞ্জে ২ গ্রাম হেরোইন ও ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Wednesday, September 16, 2026
  • 23 Time View

গোবিন্দগঞ্জে ২ গ্রাম হেরোইন ও ২২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপরিপুর মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইন ও ২২ পিস ইয়াবাসহ রুবেল কুমার রায় (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপরিপুর মাস্টারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম রুবেল কুমার রায়ের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে তার শয়নকক্ষ থেকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে একটি ডার্বি সিগারেটের খালি প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটের ভেতরে থাকা একটি পলিথিনের পোটলা থেকে ২ গ্রাম হেরোইন এবং অপর একটি পলিথিনে মোড়ানো ২২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ২ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলেই ডিজিটাল ওজন মেশিনে আলামতের ওজন নির্ধারণ করা হয় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়েরের আবেদন করা হয়েছে। মামলাটির তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি