1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 8, 2026, 9:44 am

গাইবান্ধা জেলার  পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন পলাশবাড়ী থানা বার্ষিক দিক পরিদর্শন করেন

Reporter Name
  • Update Time : Sunday, September 6, 2026
  • 19 Time View

গাইবান্ধা জেলার  পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন পলাশবাড়ী থানা বার্ষিক দিক পরিদর্শন করেন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধা জেলার  পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার থানায় উপস্থিত হলে থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেওয়া হয়।

বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।

এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি জনগণের সঙ্গে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহানুর রহমান সোহাগ (সি-সার্কেল), গাইবান্ধা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি