গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন পলাশবাড়ী থানা বার্ষিক দিক পরিদর্শন করেন
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার থানায় উপস্থিত হলে থানার একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেওয়া হয়।
বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলা-সংক্রান্ত নথি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন।
এ সময় তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি জনগণের সঙ্গে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহানুর রহমান সোহাগ (সি-সার্কেল), গাইবান্ধা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্স।
প্রকাশক মোঃ জিল্লুর রহমান

বার্তা সম্পাদক মোঃ আলমগীর রতন মন্ডল

সম্পাদক মোঃ রানা ইস্কান্দার রহমান

নির্বাহী সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সরকার

ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আঃ হালিম সরকার

প্রধান কার্যালয়ঃ ঢাকা মিরপুর ১২ পল্লবী থানা পল্লবী মহল্লা মোবাইল নং

01859667602
Copyright © 2026 durnitirtalashteam.com. All rights reserved.