1. admin@pratidindurnitirtalash.com : pratidindurnitirtalash : pratidindurnitirtalash
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

স্বপনীল মানবিক যুব ঐক্য সোসাইটির পক্ষ থেকে ইব্রাহিমের পরিবার-কে সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৭৭ Time View

স্বপনীল মানবিক যুব ঐক্য সোসাইটির পক্ষ থেকে ইব্রাহিমের পরিবার-কে সহায়তা প্রদান

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ-

ঝালকাঠির গাবখান টোলে ১৭ এপ্রিল ২০২৪ তরিখের দুর্ঘটনায় ১৭ মৃতের মধ্যে একজন রাজাপুরের গাড়ী চালক ইব্রাহীম, Seem পরিবারে ১০ মে- ২০২৪ তারিখ সন্ধ্যায় “স্বপনীল মানবিক যুব ঐক্য সোসাইটির” পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ও মঠবাড়ী ইউনিয়নের মধ্যবর্তী এলাকা ফকির মার্কেট সংলগ্ন মরহুম আফজাল ফকির এর বাড়ির গাড়িচালক দুর্ঘটনায় মৃত্যু ইব্রাহীমের পরিবারের কিছু কথাঃ-
দুঃখ্যে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কি?বলছেন – নিহত ইব্রাহিমের বৃদ্ধ “মা”। ইব্রাহিম বাবাকে হারিয়েছে ছোট সময়। তার সন্তানরা এতিম হলো কোলে থাকতে!! জানা যায় ঘটনার পরেরদিন কে যেন ২০০/- টাকা দিয়ে গেছে তার মাকে। এই ছাড়া ঘরে আর কোন টাকা ছিলো না। ঘরে চাল ও নেই। ঘরের মধ্যে কারেন্টের একটা মাত্র বাতি জ্বলে। ইব্রাহিমের মা বললেন মরতে যদি পারতাম, আমি ক্যা মরি না। পোলায় কমবেশি চাল-ডাল আনছে, এহোন মোরে চাল-ডাল আইন্না দেবে কেডাঃ। ওরে বাবো মোরে কিছু কইয়া গেলি নাঃ। বিভিন্ন ভাবে বিলাপ করে কান্না করছেন ইব্রাহীমের বৃদ্ধ মা। ইব্রাহিমের স্ত্রীর কোলের বাচ্চা দুটো বুঝে উঠতে পারেনি বাবার ঘটনা, তারা যে বাবাকে হারিয়েছে। ইব্রাহীমের স্ত্রীর বয়স ২২ এর কোঠায়। তাদের ভাগ্যে কি আছে বিধাতাই ভাল জানেন। মাথা গোজার ঠাঁই ছাড়া অন্য কোন এক ইন্ঞ্চি জমিও নেই। একমাত্র আল্লাহ-ই হেফাজতের মালিক। তাই আপনিও পারেন সরেজমিনে পরিবারের সাথে কথা বলে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসতে। দেশ ও জাতীর স্বার্থে আপনিও পারেন অসহায় পরিবারের পাশে দাড়াঁতে।
এই পরিবারকে নিয়ে তাত্ক্ষণিক সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক আলমগীর শরীফসহ আরো সাংবাদিকরা, সংবাদের ফলে কম-বেশি সাহায্য করেছেন স্থানীয় তথা বিভিন্ন এলাকার দানশীল ব্যাক্তিরা, তারই ধারাবাহিকতায় অদ্য ১০ মে রাজাপুরের মানবিক সংস্থা “স্বপনীল মানবিক যুব ঐক্য সোসাইটির” পক্ষ থেকে সভাপতি মোঃ ফিরোজ আলম, মোঃ শাকিল, মোঃ রিপন। সাধারণ সম্পাদক
মোঃ শাহাদাত, মোঃ ফেরদৌস। সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম। অর্থ সম্পাদক
মোঃ সালাম মোল্লা। দপ্তর সম্পাদক মোঃ রুবেল খান। প্রচার সম্পাদক
মোঃ আলাউদ্দিন,
মোঃ মিজান হাওলাদার।
ধর্ম বিষয়ক সম্পাদক
মোঃ নজরুল ইসলাম।
মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ অনিক ইসলাম। আইন বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ খান।
গনমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ মিজান মোল্লা। ব্যবসায়ী মোঃ মানিক ও নজরুল কাজি। নরী ও শিশু বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন। দূর্যোগ ও জলবায়ু বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল শিকদার, মোঃ জিহাদ প্রমুখ। এ-সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আলমগীর শরীফ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউপি সদস্য বাউল ছালমাসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2025

: :