
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত বাগানভিলা এলিট সোসাইটি যুব সংঘ ফকিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা এলাকায় যুব উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে।
সংগঠনটির রেজি: নং- গা/প/যুভঅ-২৫। যুবসমাজকে সংগঠিত করা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের লক্ষ্য নিয়ে সংগঠনটি পরিচালিত হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার মোঃ মোস্তাকিম (এল.এল.বি)। তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন। তাঁর মোবাইল নম্বর: ০১৭৫৩-০৭৪৩৭৩।
নির্বাহী পরিচালক সাংবাদিক মোঃ জিল্লুর রহমান সংগঠনের প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। তাঁর মোবাইল নম্বর: ০১৯৯৩-৪৭১৮৬৩।
এছাড়া মার্কেটিং ম্যানেজার মোঃ হাসিব ইসলাম বাপ্পী সংগঠনের মার্কেটিং ও সংশ্লিষ্ট কার্যক্রমে দায়িত্ব পালন করছেন। তাঁর মোবাইল নম্বর: ০১৭৩৪-১৩৬২৫০।
সংগঠনটির কার্যালয় ফকিরহাট, পলাশবাড়ী, গাইবান্ধা এলাকায়। স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও যুব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের দায়িত্বশীলরা।
Leave a Reply