
গোবিন্দগঞ্জ চক রহিমাপুর বাঁধের কাজ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলা সাপমারা ইউনিয়ন চক রহিমাপুর করতোয়া নদীর বাঁধে বালুর জিও ব্যাগের ডাম্পিং কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ডিজাইন সার্কেল-৯,বাপাউবো, ঢাকা মোঃ বি,এম, আব্দুল মোমিন।
সরজমিনে গিয়ে বালুর জিও ব্যাগের ডাম্পিং, কাজের অগ্রগতি, কাজের গুণগত মান, বালু ভর্তি জিও ব্যাগের ওজন, জিও ব্যাগের সঠিক মাপসহ নানা রকম বিষয় সম্পর্কে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী(পুর) রংপুর পানি উন্নয়ন সার্কেল-১ জনাব আহসান হাবীব। নির্বাহী প্রকৌশলী, ডিজাইন সার্কেল-৮ বাপাউবো, আবু সাঈদ মো মাসুম, গাইবান্ধা পানি উন্নয়ন বিভাগ,বাপাউবো নির্বাহী প্রকৌশলী মো: শরিফুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী পলাশবাড়ী পানি উন্নয়ন বোর্ড মো: জুলফিকার রহমান, জিও ব্যাগ গণনা কমিটির সদস্য প্রতি মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি আনারুল হক, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ সংশ্লিষ্ট ঠিকাদার
প্রতিনিধিগণ।
Leave a Reply