1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 12, 2026, 9:40 pm

গোবিন্দগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : Saturday, September 12, 2026
  • 24 Time View

গোবিন্দগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর চুড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় এবং গোবিন্দগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে শামীম এন্ড শাকিল কারিগরি কলেজ মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম নুরে আলম সিদ্দিক।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল অংশ নেয়। বিতর্কের বিষয় ছিল ‘দেশ প্রেম ও সুশিক্ষার অভাবই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’। এতে পক্ষ দল গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন আর বিপক্ষ দল ছয়ঘরিয়া উচ্চ বিদ্যালয় রানার্স-আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ দলের দলনেতা এমএস তাসফিয়া।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেট হিসেবে ছিলেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজের (ডিগ্রি) অধ্যক্ষ এ এইচ এম আহসান হাবিব। বিচারক ছিলেন শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কাজী রায়হান কবির (লিপন), গোবিন্দগঞ্জ মহিলা কলেজের (ডিগ্রি) সহকারী অধ্যাপক শাহ্ মুশফিকুর রহমান এবং শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের অধ্যাপক সগীর আহম্মেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি