1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
September 13, 2026, 11:17 pm

গোবিন্দগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ৭ জলাশয়ে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত

Reporter Name
  • Update Time : Sunday, September 13, 2026
  • 21 Time View

গোবিন্দগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ৭ জলাশয়ে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করার মধ্য ধ৷ দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পোনামাছ অবমুক্ত করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানকসহ সংশ্লিষ্টরা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজস্ব বাজেটের আওতায় উপজেলার সাতটি জলাশয়ে মোট ২৫০ কেজি রুই, কাতলা ও মৃগেল প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে মতিঝিল উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি, থানা চত্বর পুকুরে ৩০ কেজি, রাজাহার মধিয়ার গুচ্ছগ্রাম পুকুরে ৪০ কেজি, দরবস্ত নলডাঙ্গা আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৩০ কেজি, তালুককানুপুর কমল নারায়ণপুর প্লাবনভূমিতে ৪০ কেজি, নাকাই আড়ালির বিলে ৩০ কেজি এবং মহিমাগঞ্জ পুনতাইর নুরুলিয়ার বিলে ৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান,উন্মুক্ত জলাশয়ে মাছের বংশবৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রাপ্যতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি