1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 6, 2026, 3:55 pm

গাইবান্ধায় ৭নং পবনাপুর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Friday, November 6, 2026
  • 19 Time View

গাইবান্ধায় ৭নং পবনাপুর ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় পূর্ব ফরিদপুর বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট মোঃ আমিরুল ইসলাম ফকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ হুনান হক্কানী।

সমাবেশে ৭নং পবনাপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, সংগঠনের ঐক্য এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

স্থান: পূর্ব ফরিদপুর বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, পবনাপুর, পলাশবাড়ী, গাইবান্ধা।

তারিখ: ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি