1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 6, 2026, 12:21 pm

দশমিনায় বিএনপি অফিসের তালা ভেঙ্গে মালামাল চুরির অভিযোগ।

Reporter Name
  • Update Time : Friday, November 6, 2026
  • 15 Time View

দশমিনায় বিএনপি অফিসের তালা ভেঙ্গে মালামাল চুরির অভিযোগ।

এইচ.এম. নূরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি!

প্রশাসন ও তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও পথসভা।
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭নং চরবোরহান ইউনিয়ন বিএনপি অফিসের তালা ভেঙ্গে মালামাল চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে। ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মাগরিবের নামাজ শেষে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাগলা বাজারে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে বসার জন্য গিয়ে দেখেন অফিসের তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখেন ভাঙচুর চালিয়ে দুর্বৃত্তরা ৩২ ইঞ্চি এলইডি টিভি ১টি টেবিল, ৫০টি চেয়ার ১টি, স্ট্যান্ড ফ্যান ১টি, সিলিং ফ্যান ১টি, আকাশ ডিটিএইচ, দুই ডজন কাপ-পিরিচসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ও যাবতীয় মালামাল নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য অর্ধ লক্ষ টাকা।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা এ ঘটনায় প্রশাসন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রতিবাদ জানিয়েছেন:
চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী রেজাউল ইসলাম নীরব, সাবেক সাধারণ সম্পাদক চরবোরহান ইউনিয়ন ছাত্রদল রাকিবুল ইসলাম জুয়েল, স্বেচ্ছাসেবক নেতা শাহিন চৌকিদার, যুব নেতা রেজাউল মৃধা ৫নং ওয়ার্ডের মেম্বার আকবর মৃধা সহ আরো অনেকেই

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী রেজাউল ইসলাম নীরব বলেন:”মাগরিবের নামাজের পর আমার কাছে ফোন আসে, পাগলা বাজার অস্থায়ী বিএনপি কার্যালয়ের তালা ভেঙে কে বা কারা টিভি, কাপ-পিরিচ, চেয়ার, আকাশসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে। আমি তাৎক্ষণিক ছুটে গিয়ে দেখি অফিসের মধ্যে কোনো মালামাল নেই, খালি ঘর পড়ে আছে। এই ঘটনা পরিকল্পিত। বিএনপির কার্যালয়ে চুরি এটা কোনো সাধারণ বিষয় না।”

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদার বলেন:

“এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢুকে অর্ধ লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা পরিকল্পিত। আমরা উপজেলা বিএনপির সভাপতিকে অবহিত করেছি। আমরা আইনের আশ্রয় গ্রহণ করবো।”

উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিক মোল্লা বলেন
“ঘটনার বিষয় আমাকে জানানো হয়েছে। নেতাকর্মীদের শান্ত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।”

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন:এ বিষয়ে আমাকে এখনো জানানো হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নেতাকর্মীদের দাবি, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের অফিসে এ ধরনের তালা ভেঙ্গে ভাঙচুর ও চুরি অত্যন্ত নিন্দনীয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি