
দশমিনায় পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এইচ.এম.নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধি |
পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরের পানি সেচ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিতোষ সাধু নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পরিতোষ সাধু ওই গ্রামের মনোরঞ্জন সাধুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রাত থেকে পরিতোষ সাধু নিজ পুকুরে মোটর (ঝগমটর) দিয়ে পানি সেচ করছিলেন। দুপুরে বাসায় আসতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখেন তিনি পড়ে আছেন। পরে পরিবার ও স্থানীয়রা তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহেল রানা জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
০৬ নভেম্বর ২০২৬
পটুয়াখালী জেলা প্রতিনিধ।
মোবাইল: ০১৭৭৭-০৪২১৯৪
Leave a Reply