
গাইবান্ধায় আঞ্চলিক সমন্বয় সভা যা বললেন এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এমপি
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় নির্ধারণে গাইবান্ধায় আঞ্চলিক সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার জেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করেন নেতারা।
সভা শুরুর আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। এ সময় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ এমপি, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দপন, সহ-সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply