1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
November 6, 2026, 4:02 pm

গাইবান্ধায় চুরির অপবাদে ৬৫ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন,হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Friday, November 6, 2026
  • 22 Time View

গাইবান্ধায় চুরির অপবাদে ৬৫ বছরের বৃদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন,হাসপাতালে ভর্তি

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

 

গাইবান্ধায় চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন ৬৫ বছর বয়সী এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী সাদা মিয়ার (৩৫) বিরুদ্ধে। ওই নারীর দুই হাত-পা রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। এতে আহত নারী বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও সদর থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত সোমবার (২ নভেম্বর) সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।

নির্যাতনের শিকার নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। তবে কী চুরির অভিযোগে তাকে নির্যাতন করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করতে দেখা যায়। ভিডিওতে তাকে চিৎকার করতে দেখা ও শোনা যায়। পরে আহত নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গাইবান্ধা জেনারেল হাসপাতালের করিডোরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আসিফ রহমান ফোন রিসিভ করেননি।

তবে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না রানী বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে জানান, শয্যা সংকটের কারণে ওই নারীকে হাসপাতালের করিডোরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি খাওয়া-দাওয়া করেছেন এবং বর্তমানে ভালো আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি