
গোবিন্দগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বাবলম্বী পরিবার গঠন এবং পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।
এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু,শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আন্দুল মান্নান সেন্টু,উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান আকন্দ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার,উপজেলা যুবদলের সদস্য সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান রতন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নাজিম উদ্দিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের গুরুত্ব, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগৃহীত তথ্যের যথার্থতা কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহসংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি এ উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
Leave a Reply