1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 10, 2026, 10:18 pm

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026
  • 17 Time View

সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুল জান্নাত ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের তথ্য সংগ্রহ, তথ্যের সঠিকতা যাচাই এবং সংশ্লিষ্ট দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

দুই দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম আরও সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি