1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 3, 2026, 9:59 pm

গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন

Reporter Name
  • Update Time : Saturday, October 3, 2026
  • 20 Time View

গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে ছেলের বৌ- ভাতের অনুষ্ঠান আয়োজনের অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে উপজেলার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে শুক্রবার সম্পন্ন হয়। পরদিন শনিবার (৩ অক্টোবর) সোহানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের জন্য রফিকুল ইসলাম একটি গরু জবাই করেন বলে অভিযোগ উঠেছে।

এদিকে, উপজেলার পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলামের একটি গরু শুক্রবার ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়। শহিদুল ইসলামের দাবি, বৌভাত অনুষ্ঠানের জন্য জবাই করা গরুটিই তার চুরি যাওয়া গরু। রাতের আঁধারে তার গোয়ালঘর থেকে গরুটি চুরি করে এনে জবাই করা হয়েছে এমন অভিযোগে তিনি গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন।

গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, তিনি ষড়যন্ত্রের স্বীকার।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি