1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 1, 2026, 9:36 pm

মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের SMC নির্বাচন অনিয়মের অভিযোগের পর পুনঃতফসিল ঘোষণা

Reporter Name
  • Update Time : Thursday, October 1, 2026
  • 24 Time View

মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের SMC নির্বাচন
অনিয়মের অভিযোগের পর পুনঃতফসিল ঘোষণা

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি (SMC) গঠনের লক্ষ্যে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

পূর্বের নির্বাচন ও কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে নতুন করে এ তফসিল ঘোষণা করা হয়।

নতুন তফসিল অনুযায়ী বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে ২ জন পুরুষ অভিভাবক সদস্য নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর ২০২৬ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ৬ ও ৭ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ৮ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সবশেষে আগামী ২৯ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্বের প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগ ও অসঙ্গতির পর পুনরায় তফসিল ঘোষণায় বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এবার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি কার্যকর ও গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠিত হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি