
গোবিন্দগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম, বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মওলানা আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদার রহমান আকন্দ, পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার কর, সহ-সভাপতি জয় রায়,সজল দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক নিকুঞ্জ দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, সদস্য সচিব ও ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোবিন্দ কুমার দাস, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর নারী নেত্রী কাকলী চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, উপজেলা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পি চাকী প্রমুখ।
এবছর গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভায় মোট ১৩৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং পূজামণ্ডপে কোনো ধরনের সন্দেহজনক কার্যক্রম বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।
Leave a Reply