
নিজস্ব জমি ও তিনতলা বাড়ি, এরপরও সরকারি অনুদানের বাড়ি—তদন্তের দাবি স্থানীয়দের
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সরকারি অনুদানে নির্মিত একটি বাড়ি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরেশ নামে এক ব্যক্তির নিজস্ব জমির ওপরই সরকারি অর্থে বাড়িটি নির্মাণ করা হয়েছে। অথচ ওই ব্যক্তির নিজস্ব জমি-জায়গা রয়েছে এবং সেখানে তিনতলা মাটির বাড়িও রয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের প্রশ্ন, নিজস্ব জমি ও বসতবাড়ি থাকা সত্ত্বেও কেন তাকে সরকারি অনুদানের বাড়ি দেওয়া হলো? আরও অভিযোগ, নির্মাণের পর থেকেই বাড়িটি প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয়দের দাবি, বাড়িটি বরাদ্দের আগে সুবিধাভোগীর জমি, বসতবাড়ি ও আর্থিক অবস্থাসহ সংশ্লিষ্ট তথ্য যথাযথভাবে যাচাই করা হয়েছিল কি না, তা প্রশাসনের মাধ্যমে খতিয়ে দেখা হোক। একই সঙ্গে সরকারি অর্থে নির্মিত বাড়িটি বর্তমানে কেন ব্যবহার হচ্ছে না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সরকারি নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাড়িটি প্রকৃত অসহায় পরিবারের কাছে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Leave a Reply