
বগুড়ায় জুলাই-২৪ গণঅভ্যুত্থানে শহীদ ও যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ, প্রধান বক্তা ইশরাক হোসেন
মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া জেলা প্রতিনিধিঃ
জুলাই-২৪ গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের স্মরণে বগুড়ায় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর’২৬) বিকেল ৩টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগ এবং আমরা জুলাই যোদ্ধা রাজশাহী নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার সোসাইটি রাজশাহী বিভাগের সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন জোবায়েরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ(এমপি)মন্ত্রী,খনিজ,জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইশরাক হোসেন(এমপি)প্রতিমন্ত্রী,মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি,রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ আব্দুল বারী(এমপি)প্রতিমন্ত্রী,
জনপ্রশাসন মন্ত্রণালয় ও ডাঃএম এ মুহিত(এমপি)প্রতিমন্ত্রী,স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি,গোলাম মোহাম্মদ সিরাজ এমপি,মোঃ আব্দুল মুহিত তালুকদার এমপি,কাজী রফিকুল ইসলাম এমপি, মোর্শেদ মিল্টন এমপি,সুরাইয়া জেরিন রনি এমপি,বেগম সাজেদা সামাদ এমপি,এ.এস.এম. সাহেল আহমেদ সিনিয়র সচিব,ভূমি মন্ত্রণালয় ও অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম চেয়ারম্যান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ফজলুল করিম পুলিশ কমিশনার,রাজশাহী মেট্রোপলিটন পুলিশ,রাজশাহী।এম আর ইসলাম স্বাধীন প্রশাসক,বগুড়া সিটি কর্পোরেশন। মোঃ তৌফিকুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,বগুড়া।এ কে এম আহসানুল তৈয়ব জাকির প্রশাসক,বগুড়া জেলা পরিষদ।মির্জা সায়েম মাহমুদ পিপিএম পুলিশ সুপার বগুড়া।ডাঃ মোঃ ফারজানুল ইসলাম ভারপ্রাপ্ত সিভিল সার্জন,বগুড়া।অধ্যাপক ড.মোঃ কুদরত-ই-জাহান ভিসি,বগুড়া বিশ্ববিদ্যালয়।অধ্যাপক ড.মোঃ হাছানাত আলী ভিসি,নওগাঁ বিশ্ববিদ্যালয়।ড.মোঃ আব্দুল মজিদ প্রামাণিক ভারপ্রাপ্ত মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.)এ আর নুরুল ইসলাম পরিচালক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ।
অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য গোলাম রহমান এবং আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন।
শহীদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যয়
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তাঁরা শহীদ পরিবারের অবদান,আহতদের ত্যাগ এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।একই সঙ্গে গণতন্ত্র,ন্যায়বিচার,মানবিক মর্যাদা,নাগরিক অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন,একটি বৈষম্যহীন,ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণের অধিকার নিশ্চিত করা,আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে জবাবদিহি বজায় রাখা প্রয়োজন।জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তাঁরা আরও বলেন,গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কেবল স্মরণ করার বিষয় নয়;বরং তাঁদের প্রত্যাশিত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সম্মিলিতভাবে কাজ করাও জরুরি। শহীদ ও আহতদের পরিবারের যথাযথ মর্যাদা,সহায়তা এবং তাঁদের অবদানের স্বীকৃতি নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।আয়োজকেরা শহীদদের স্বপ্ন ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে একটি শান্তিপূর্ণ,গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply