1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 10, 2026, 10:17 pm

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, October 10, 2026
  • 14 Time View

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসন, গাইবান্ধার আয়োজনে গাইবান্ধা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। এ সময় তিনি বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

প্রতিবেদক: গাইবান্ধা প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি