
পদত্যাগের পর নির্বাচন কমিশনারদের ধাওয়া, গাড়িতে জুতা নিক্ষেপ
পদত্যাগের পর নির্বাচন কমিশন ভবন ছাড়ার সময় বিক্ষুব্ধ জনতা নির্বাচন কমিশনারদের ধাওয়া দিয়েছেন। দুই কমিশনারের গাড়িতে জুতা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে এ ঘটনা ঘটে। এদিন দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তার পদত্যাগের ঘোষণা দেন।
এই সময় দুজন কমিশনার উপস্থিত ছিলেন, কিন্তু বাকি দুজন নিজ নিজ রুমে ছিলেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সংবাদ সম্মেলনে কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই চলে যান কাজী হাবিবুল আউয়াল।
এরপর কমিশন ভবন ত্যাগ করার সময়, বাইরে আগে থেকেই অবস্থান নেওয়া বিক্ষুব্ধ জনতা কমিশনের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাদের ধাওয়া করেন। নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা ও মো. আনিছুর রহমানের গাড়িতে জুতা নিক্ষেপ করেন তারা।
© All rights reserved © 2025
Leave a Reply