
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কন্যা শিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গাইবান্ধার আয়োজনে দিবসটি পালন করা হয়।
এবারের কন্যা শিশু দিবসের প্রতিপাদ্য ছিল— “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, কন্যাশিশুর নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধ করা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য ও বিকাশের সুযোগ সৃষ্টি করা জরুরি। কন্যাশিশুরা উপযুক্ত শিক্ষা ও সহযোগিতা পেলে পরিবার, সমাজ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং নারীর ক্ষমতায়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
Leave a Reply