1. admin@durnitirtalashteam.com : durnitirtalashteam :
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
October 12, 2026, 10:09 pm

গাইবান্ধায় বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা-২০২৬ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026
  • 24 Time View

গাইবান্ধায় বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা-২০২৬ অনুষ্ঠিত

 

রানা ইস্কান্দার রহমান।

 

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

 

“এসো বিজ্ঞান শিখি, বিজ্ঞান চর্চা করি” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ(১২ অক্টোবর) সোমবার বেলা ১২ টার দিকে সদরের আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির আয়োজনে দুদিনব্যাপী(১২-১৩ অক্টোবর) এই বিজ্ঞান উদ্ভাবনী ও শিক্ষা মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ে পৌছালে প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামানকে ওই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের একটি সুসজ্জিত স্কাউট দল গার্ড অব অনার প্রদান করেন।

পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটির কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি । উদ্বোধন শেষে বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্টের ও শিক্ষা উপকরনের ষ্টল গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা খান.মো. সাইফুল ইসলাম, বিদ্যালয়টির সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, প্রধান শিক্ষক ওয়াসিউল হাবিব সহ অন্যরা।

বিদ্যালয়টির ৬ষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থী ও ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান উদ্ভাবনীর পাঁচটি ও শিক্ষা উপকরনের দশটি সহ মোট পনেরো টি ষ্টল মেলায়  স্থান পায়।

বিজ্ঞান উদ্ভাবনী প্রজেক্ট গুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে,  ভাসমান বায়োগ্যাস প্লান্ট প্রজেক্ট, সোলার পাওয়ার্ড স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট এন্ড ড্রেনেজ সিস্টেম প্রজেক্ট। আর শিক্ষা উপকরনের মধ্যে রয়েছে আদর্শ শিক্ষা নগরী, সততা স্টোর।

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা, এই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি হবে এবং তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। পাশাপাশি শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হওয়ার আহব্বান জানান বক্তারা।

আলোচনা শেষে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুলের পক্ষে থেকে প্রতিষ্ঠানের ছাত্রদের দুটি ফুটবল উপহার দেওয়া হয়। অপরদিকে বিদ্যালয়টির পক্ষ থেকে আগত অতিথিদের সম্মননা স্মারক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি